ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

নিহত কর্মীর পরিবারের পাশে দাঁড়ালো বিএনপি

বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত ও গুমের শিকার হওয়া নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। আজ শনিবার (২ মে) দলটির পক্ষ হতে নিহত বিএনপি কর্মী শফি উল্ল্যার ছেলে ছাত্রদল নেতা নজরুল ইসলামের হাতে উপহার প্রদান করা হয়েছে।

জেলা বিএনপি'র আহবায়ক শেখ ফরিদ বাহার জানান, বিভিন্ন সময়ে শুধুমাত্র রাজনৈতিক কারনে খুন, বিচার বহির্ভূত হত্যা ও গুমের স্বীকার হওয়া দলীয় নেতাকর্মীদের পরিবারের জন্য পবিত্র রমজান ও ঈদ উপলক্ষ্যে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তা বণ্টন করে দিচ্ছি। পর্যায়ক্রমে প্রতিটি পরিবারকে এই উপহার পৌঁছে দেয়া হবে জানান তিনি।

উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূইঁয়া, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নিহত কর্মীর পরিবারের পাশে দাঁড়ালো বিএনপি

প্রকাশের তারিখ : ০২ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x