ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়ালো বাংলাদেশ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন

করোনা ভাইরাস মহামারিতে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কাভার্ডভ্যান ট্রেইলার শ্রমিক ইউনিয়ন। শনিবার (২ মে) ঢাকার কমলাপুর আই সি ডি সংলগ্ন এলাকায় সংগঠনের পক্ষ হতে ১ হাজার শ্রমিককে সহায়তা প্রদান করা হয়েছে।

সংগঠনের সভাপতি মো. কামরুজ্জামান খান বলেন, করোনা মহামারীর কারণে ঢাকাসহ সারা দেশে লকডাউন চলছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন গণপরিবহণ চলাচল। এতে করে শ্রমিক কর্মহীন হয়ে পড়ায় বিপাকে পড়েছে। তাই সংগঠনের পক্ষ হতে কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেয়া হয়।

ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ও মুগদা পাড়ার বজলুর রহমান টিপন প্রমুখ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়ালো বাংলাদেশ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন

প্রকাশের তারিখ : ০২ মে ২০২০

featured Image

করোনা ভাইরাস মহামারিতে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কাভার্ডভ্যান ট্রেইলার শ্রমিক ইউনিয়ন। শনিবার (২ মে) ঢাকার কমলাপুর আই সি ডি সংলগ্ন এলাকায় সংগঠনের পক্ষ হতে ১ হাজার শ্রমিককে সহায়তা প্রদান করা হয়েছে।

সংগঠনের সভাপতি মো. কামরুজ্জামান খান বলেন, করোনা মহামারীর কারণে ঢাকাসহ সারা দেশে লকডাউন চলছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন গণপরিবহণ চলাচল। এতে করে শ্রমিক কর্মহীন হয়ে পড়ায় বিপাকে পড়েছে। তাই সংগঠনের পক্ষ হতে কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেয়া হয়।

ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ও মুগদা পাড়ার বজলুর রহমান টিপন প্রমুখ।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x