ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামের ২০টি কওমী মাদ্রাসায় অনুদান প্রদান

করোনাভাইরাস পরিস্থিতিতে সংকটে পড়া পরশুরামের ২০টি কওমী মাদ্রাসার এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রদত্ত অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার (২রা মে) সকালে উপজেলা খোকা মিয়া মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আকতার মাদ্রাসার পরিচালক ও শিক্ষকদের হাতে চেক হস্তান্তর করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিৎ চন্দ্র দেবনাথ জানান, উপজেলার ৩টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ২০টি মাদ্রাসায় মোট ৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।

এসময় উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার (বাদল), মহিলা ভাইস-চেয়ারম্যান সামছুন নাহারসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরশুরামের ২০টি কওমী মাদ্রাসায় অনুদান প্রদান

প্রকাশের তারিখ : ০২ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x