ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞার ১৫টি কওমী মাদ্রাসা পেল প্রধানমন্ত্রীর অনুদান

দাগনভূঞা উপজেলার ১৫টি কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ২ লক্ষ টাকার ৭০ হাজার অনুদান হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২ মে ) দুপুরে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও পরিচালকের হাতে ওই অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ রুহুল আমিন প্রমুখ।

অনুদান প্রসঙ্গে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান জানান, করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়েছে বেসরকারি অনুদানে পরিচালিত কওমি মাদ্রাসাগুলো। ফেনীতে কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ১৪ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে তা ফেনীর প্রতিটি উপজেলার মাদ্রসাগুলোতে বিতরণ করা হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, ইতোপূর্বে আর কোন সরকারের আমলেই কোন কওমী মাদ্রাসা সরকারি কোন অনুদান পায় নি। এবারই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া কওমী মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান প্রদান করা হয়েছে।

দাগনভূঞার আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রধান মুফতি ইউসুফ কাসেমী জানান, করোনার এই দুর্যোগকালে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সত্যি আনন্দিত। আশা করি আগামীতেও যেন প্রধানমন্ত্রী আমাদের কওমী মাদ্রাসার দিকে সুদৃষ্টি দেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞার ১৫টি কওমী মাদ্রাসা পেল প্রধানমন্ত্রীর অনুদান

প্রকাশের তারিখ : ০২ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x