ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পৌর ৯ নং ওয়ার্ডে যুবলীগ নেতার সহায়তা প্রদান

ফেনী পৌরসভার ৯নং ওয়ার্ডে কর্মহীন অসহায়দের মাঝে সহায়তা প্রদান করেছেন জেলা যুবলীগের সদস্য গাজী খালেদ ইমাম জুয়েল। আজ শুক্রবার (১ মে) ওয়ার্ডে নিজের ব্যক্তিগত উদ্যোগে ৫০ জন অসহায়দের মাঝে সহায়তা প্রদান করেছেন তিনি।

এ প্রসঙ্গে গাজী খালেদ ইমাম জুয়েল জানান, করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। তাই তাদের সহযোগিতার জন্য সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের মাধ্যমে এসব সহায়তা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে আরও সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি। জুয়েল বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি অসহায়দের পাশে দাঁড়াতে সাধ্যমত চেষ্টা করে যাব।

বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান, যুবলীগ সভাপতি হেমায়েতুল্লাহ সাব্বির, সাধারণ সম্পাদক জামিল হোসেন চৌধুরী, ছাত্রলীগ সভাপতি রায়হান রশিদ শাওন, সাধারণ সম্পাদক পাপ্পু দাস প্রমুখ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পৌর ৯ নং ওয়ার্ডে যুবলীগ নেতার সহায়তা প্রদান

প্রকাশের তারিখ : ০১ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x