ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কর্মহীন যুবলীগ নেতাকর্মীদের উপহার দিচ্ছেন রাজীব চৌধুরী

করোনাভাইরাস সৃষ্ট দুর্যোগে আর্থিক সংকটে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা, সংকটে পড়েছেন মধ্যবিত্তরা। একই দুর্ভোগে পড়া ফেনী জেলা আওয়ামী যুবলীগের কর্মহীন নেতাকর্মীদের পাশে এসে দাঁড়িয়েছেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজীব। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফেনী সদর উপজেলার লেুময়া ও ফাজিলপুর ইউনিয়নে নেতাকর্মীদের উপহার পাঠিয়েছেন তিনি।

এ ব্যাপারে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, চলমান পরিস্থিতিতে সব স্তরের মানুষ যার যার অবস্থান থেকে সংকটে পড়েছেন। যুবলীগের কর্মহীন নেতাকর্মীরাও বিপাকে পড়েছেন। তাই আমার ব্যক্তিগত পক্ষ হতে সাধ্যমত চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে।

রাজীব চৌধুরী বলেন, নেতাকর্মীদের উপহার একটি চলমান প্রক্রিয়া। যখন যেখানে আমাদের কর্মহীন যুবলীগ নেতাকর্মীর খোঁজ পাবো, তাদের প্রত্যেকের কাছে উপহার পৌঁছানো হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উপহার প্রদান কালে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী, দপ্তর সম্পাদক নিজাম পাটোয়ারী, সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আবছার আপন, সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, জেলা যুবলীগ কার্যনির্বাহী সদস্য গাজী খালেদ ইমাম জুয়েল প্রমূখ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কর্মহীন যুবলীগ নেতাকর্মীদের উপহার দিচ্ছেন রাজীব চৌধুরী

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x