ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে ৩ হাজার অসহায়কে ইফতার সামগ্রী দিচ্ছে আলাউদ্দিন নাসিমের পরিবার

করোনাভাইরাস সৃষ্টি পরিস্থিতি এবং আসন্ন পবিত্র রমজান উপলক্ষে পরশুরাম উপজেলায় দরিদ্র অসহায়দের মাঝে ইফতার সামগ্রী প্রদান করছেন সরকারের সাবেক আমলা ও ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পরিবার।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার গুথুমা চৌধুরী বাড়িতে ইফতার সামগ্রী বণ্টন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।

পৌর মেয়র বলেন, চৌধুরী পরিবারের সন্তান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু ভাইয়ের সার্বিক সহযোগীতায় প্রতিবছরের ন্যায় এবারও ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, করোনা পরিস্থিতির জন্য অনেক লোক কর্মহীন হয় পড়েছে। এমতাবস্থায় আসন্ন রমজানে সমাজের নিম্নবিত্তদের পাশাপাশি কর্মহীন মধ্যবিত্ত শ্রেণিদের বিশেষ গুরুত্বের সহকারে নিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

সাজেল বলেন, ১ম ধাপে আমরা উপজেলার ৩হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করব। রমজানে জুড়ে এটি অব্যহত থাকবে।

পরশুরাম ছাড়াও চৌধুরী পরিবারের পক্ষ থেকে জেলার অন্যান্য উপজেলায়ও ইফতার সামগ্রী বিতরণের কথা জানান মেয়র।

এসময় জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শফিকুল হোসেন মহিম, স্থানীয় কাউন্সিলর লিটন ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবন উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরশুরামে ৩ হাজার অসহায়কে ইফতার সামগ্রী দিচ্ছে আলাউদ্দিন নাসিমের পরিবার

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x