ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সোনাগাজীতে বৈদ্যুতিক খুঁটির সাথে বাঁধা ট্রাক চালকের লাশ উদ্ধার

সোনাগাজীতে কবির আহম্মদ (৫৫) নামে এক ট্রাক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি এলাকা হতে লাশটি উদ্ধার করা হয়। তার লাশটি একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বাঁধা অবস্থায় ছিল। নিহত কবির আহম্মদ একই গ্রামের ওসমান মিঝি বাড়ীর শেখ আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত কবির আহম্মদ সকাল ৮ টার দিকে ঘর থেকে বের হন। এক পর্যায়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে সকাল ১০টার দিকে মৃত অবস্থায় তাকে দেখতে পান। তার লাশটি একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের স্বজনদের দাবী, সম্পত্তির বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সোনাগাজীতে বৈদ্যুতিক খুঁটির সাথে বাঁধা ট্রাক চালকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x