ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

স্ত্রীকে হত্যার আসামী টুটুলের ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান

ফেনীতে ফেইসবুক লাইভে প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামী ওবায়েদুল হক টুটুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট ধ্রুব জ্যোতি পালের আদালতে হত্যাকান্ডের জবানবন্দী দেয় আসামী টুটুল। এর আগে বেলা সাড়ে ১২টায় কঠোর নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করে ফেনী মডেল থানা পুলিশ।

কঠোর নিরাপত্তার মধ্য টুটুলকে আদালতে হাজির করে পুলিশ

তাহমিনা হত্যা মামলার বাদীর আইনজীবী এডভোকেট শাহজাহান সাজু জানান, টুটুল নিজে স্ত্রীকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে যেভাবে সে গতকাল ফেইবসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়েছে। তিনি বলেন, বিজ্ঞ আদালতে সে ১৬৪ ধারায় নিজেকে হত্যাকারী হিসেবে জবানবন্দী দিয়েছে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, স্ত্রীকে হত্যা মামলায় আসামী টুটুল স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে সে জানায়। তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে দ্রুততর সময়ের মধ্যে মামলার চার্জশীট আদালতে দাখিল করা হবে।

উল্লেখ্য, বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ফেইসবুক লাইভে এসে স্ত্রী তাহমিনা আক্তারকে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করে বারাহীপুর পূর্ব বাড়ির ওবায়দুল হক টুটুল। হত্যার পর ৯৯৯ এ ফোন করে নিজেই পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত দা ও ফেসবুকে লাইভ দেয়া মোবাইল জব্দ করে পুলিশ।

নিহত তাহমিনার বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে টুটুলকে একমাত্র আসামী করে গতকাল রাতে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স্ত্রীকে হত্যার আসামী টুটুলের ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x