ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

চাল-ডালের বদলে সবজি বিলোচ্ছে সোনাগাজীর যুবকরা

করোনাভাইরাস আতঙ্কে জনজীবন প্রায় স্থবির হয়ে উঠেছে। সরকারের নির্দেশ মেনে গৃহবন্দী থাকছেন অনেকেই। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন সমাজের নিম্মবিত্তরা। অনেকেই তাদের পাশে দাঁড়াচ্ছেন। ফেনীর সোনাগাজী উপজেলায় একদল তরুণ এমন দুঃসময়ে দাঁড়াচ্ছেন অসহায় মানুষদের পাশে। তবে অন্যদের মতো চাল, ডাল, আলু কিংবা তেল নয়, তারা দিচ্ছেন ভিন্ন কিছু।

ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে সোনাপুর ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের যবুকেরা। ভ্যানে করে এলাকায় ঘুরে ঘুরে প্রায় ৩০০ পরিবারের মাঝে শাক সবজি বিতরণ করেছেন তারা। আজ রোববার (৫ এপ্রিল) সোনাগাজীর সোনাপুর এলাকায় এ শাকসবজি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সোনাপুর ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ।

হিরণ বলেন, গত ৩১ মার্চ সোনাপুর ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের পক্ষ থেকে প্রথম ধাপে অসহায়, দুঃস্থ ৬০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আরো ১২০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, নিম্ন মধ্যবিত্ত যারা লকডাউনের কারণে কষ্টে আছে, এরকম পরিবারের নিকট গোপনীয়তা রক্ষা করে নগদ আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগও হাতে নেয়া হয়েছে। একইসঙ্গে চলছে সচেতনতামূলক প্রচারণা ও এলাকায় জীবাণুনাশক স্প্রে প্রয়োগ।

এসময় আরও উপস্থিত ছিলেন সোনাপুর ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের সভাপতি নাজমুল হাসান দিপু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রঞ্জুসহ উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চাল-ডালের বদলে সবজি বিলোচ্ছে সোনাগাজীর যুবকরা

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x