ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সচতেনতা বাড়াতে মাইক হাতে ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক

করোনাভাইরাস সম্পর্কে জনগণের সচেতনতা বাড়াতে ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে শহরে মাইকিং করেছে পৌর যুবলীগ। আজ মঙ্গলবার (৩১ মার্চ) ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু নিজেই মাইক হাতে এ প্রচারণায় নামেন।

ইকবাল হোসেন বাবলু বলেন, আজ শহরের রেল গেইট হতে ট্রাংক রোড, পৌরসভার বিভিন্ন এলাকায় জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালানো হয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী এ মহামারী হতে ফেনীকে বাঁচাতে মানুষের সচেতনতার বিকল্প নেই। তাই আমি নিজে মাইকিং করেছি, মানুষকে ঘরে থাকতে অনুরোধ করেছি। তিনি জানান, পৌরসভার ১৮টি ওয়ার্ডে আমরা প্রচারণা চালিয়ে যাব। সকলকে সচেতন করে তুলতে পারলে করোনা ভাইরাস বিস্তার রোধ করা সম্ভব।

বাবলু বলেন, এছাড়া পৌর এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ রয়েছে আমাদের।

একই দিন জেলার ছয় উপজেলা ও ফেনী পৌর নিয়ে যুবলীগের সাতটি সাংগঠনিক ইউনিট এ প্রচারণায় অংশ নিয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সচতেনতা বাড়াতে মাইক হাতে ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x