ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ঘরে ঘরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছে দিচ্ছেন মেয়র সাজেল

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পরশুরামের ঘরে ঘরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছে দিচ্ছেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল। আজ শনিবার( ২৮ মার্চ) সকাল হতে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌর এলাকার বিভিন্ন স্থানে গিয়ে স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে, মাক্স, গ্লাভস, হ্যান্ড ওয়াশ, সাবান, টিস্যু প্রভৃতি।

নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে পরশুরামের সকল মানুষের স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করে এসব কার্যক্রম পরিচালনা করছি।

তিনি বলেন, জনসমাগম এড়াতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পৌরসভার নয়টি ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেছেন।

মেয়র বলেন, করোনার জন্য দরিদ্রসীমার নিচে অনেক লোক বসবাস করছেন। আমরা আগামী কয়েকদিনের মধ্যেই তাদের প্রত্যেকের ঘরে খাদ্যসামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। করোনাভাইরাস সম্পর্কে সচেতন হয়ে দারিদ্র্য মানুষদের সহযোগিতার অনুরোধ করেন পৌর মেয়র।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ঘরে ঘরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছে দিচ্ছেন মেয়র সাজেল

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x