ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

চিকিৎসকদের সুরক্ষায় এগিয়ে এলেন কামাল মজুমদার

পরশুরামে চিকিৎসকদের সুরক্ষায় পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন মজুমদার। আজ শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল খালেক ও ডায়বেটিস হাসপাতালের ডাক্তার মাহফুজুর রহমানের হাতে কর্মরত চিকিৎসকের জন্য পিপিই, হ্যান্ড গ্লাভস, মাক্স, হ্যান্ড ওয়াশ তুলে দেন তিনি।

এ প্রসঙ্গে কামাল উদ্দিন মজুমদার বলেন, করোনা ভাইরাস এখন একটি জাতীয় দুর্যোগ। এখনও আমাদের দেশে এ ভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে আছে। এ দুর্যোগ কাটিয়ে উঠতে শুধু সরকারের পক্ষে সম্ভব নয়, দরকার সবার সহযোগিতা। আমরা সবাই সচেতন হলেই এ দুর্যোগ কাটিয়ে উঠতে পারব। তাই সবার সহযোগিতার পাশাপাশি নিজ ঘরে অবস্থান করতে হবে।

এসময় উপজেলা ক্রীডা সংস্থার সাধারন সম্পাদক ও যুবলীগ সভাপতি ইয়াছিন শরীফ মজুমদার উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চিকিৎসকদের সুরক্ষায় এগিয়ে এলেন কামাল মজুমদার

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x