ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

তিন সবজি বিক্রেতাকে পুলিশে দিলেন সাজেল

তিন সবজি বিক্রেতাকে পুলিশে দিলেন সাজেল

বেশি দামে সবজি বিক্রি করায় তিন সবজি ব্যবসায়িকে পুলিশে সোপর্দ করেছেন পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল। আজ রবিবার (২২ মার্চ) বিকালে পরশুরামে বাজার তদারকির করতে আসেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁচা বাজারে লেবুর হালি ৫০ টাকা বিক্রি করার সময় এক বিক্রেতাকে হাতেনাতে ধরেন সাজেল। এছাড়া বিভিন্ন সবজি অতিরিক্ত মূল্যে বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ করেন তিনি। বাজারের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

তদারকিতে মেয়র করোনা ভাইরাসের অজুহাতে কৃত্রিম সংকট তৈরী করে দ্রব্যমুল্য বৃদ্ধি না করতে এবং প্রতিটি দোকানে পণ্যের মুল্য তালিকা টানিয়ে রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করেন।

এসময় পৌরসভার প্যানেল মেয়র রসুল আহমেদ স্বপনসহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

তিন সবজি বিক্রেতাকে পুলিশে দিলেন সাজেল

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
তিন সবজি বিক্রেতাকে পুলিশে দিলেন সাজেল
0:00 0:00
1.0x