ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

আদালত চত্ত্বরের লেক হতে লাশ উদ্ধার

আদালত চত্ত্বরের লেক হতে লাশ উদ্ধার

ফেনী জেলা জজ আদালতের চত্ত্বরের লেক হতে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২০ বছর হবে। আজ রবিবার (২২ মার্চ) দুপুরে ওই পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করেছে। এখন পর্যন্ত নিহতের নাম, পরিচয় পাওয়া যায়নি।

ফেনী বারের কর্মরত অফিস সহকারি আলাউদ্দিন জানান, নিহত ব্যক্তিটি প্রতিবন্ধী। সে আদালত পাড়ায় মানুষের কাছে টাকা পয়সা সাহায্য চাইত। তিনি জানান, নিহত ব্যক্তিটি পুকুরে প্রায়ই গোসল করতে নামত। দুপুরে পুকুরে লাশ ভাসতে পুলিশে খবর দেয়া হয়।

খবর পেয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি পুকুর হতে উদ্ধারের ব্যবস্থা নেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আদালত চত্ত্বরের লেক হতে লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২০

featured Image

ফেনী জেলা জজ আদালতের চত্ত্বরের লেক হতে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২০ বছর হবে। আজ রবিবার (২২ মার্চ) দুপুরে ওই পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করেছে। এখন পর্যন্ত নিহতের নাম, পরিচয় পাওয়া যায়নি।

ফেনী বারের কর্মরত অফিস সহকারি আলাউদ্দিন জানান, নিহত ব্যক্তিটি প্রতিবন্ধী। সে আদালত পাড়ায় মানুষের কাছে টাকা পয়সা সাহায্য চাইত। তিনি জানান, নিহত ব্যক্তিটি পুকুরে প্রায়ই গোসল করতে নামত। দুপুরে পুকুরে লাশ ভাসতে পুলিশে খবর দেয়া হয়।

খবর পেয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি পুকুর হতে উদ্ধারের ব্যবস্থা নেন।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
আদালত চত্ত্বরের লেক হতে লাশ উদ্ধার
0:00 0:00
1.0x