ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

সোনাগাজীতে মাইক হাতে নেমেছেন ইউএনও

সোনাগাজীতে মাইক হাতে নেমেছেন ইউএনও

বিশ্বজুড়ে আতংক সৃষ্টি করেছে করোনা ভাইরাস। এ সংক্রমণের ঝুঁকি কমাতে জনগণের সচেতনতা বৃদ্ধিতে সোনাগাজীতে মাইক হাতে প্রচারণায় নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব। আজ শনিবার (২১ মার্চ) উপজেলার বিভিন্ন বাজারে প্রচারণা করেন তিনি। একই সাথে দ্রব্যমূল্য ও বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন তিনি।

ইউএনও জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে দ্রব্যমূল্য ও বাজার স্থিতিশীল রাখতে সোনাগাজী বাজার, ওলামা বাজার, মনগাজী বাজার, ভৈরব চৌধুরীর হাট বাজার, সোনাপুর বাজার ও বাদামতলি বাজারে পরিচ্ছন্নতা অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় তিন ব্যক্তিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসমাগম পরিহার করতে জনসাধারণকে সচেতন করা হয়েছে। পর্যায়ক্রমে সব বাজারে এ অভিযান পরিচালনা করা হবে।

বাজার অস্থিতিশীল না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি। একইসাথে ক্রেতা সাধারণকে প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার জন্য অনুরোধ জানান।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

সোনাগাজীতে মাইক হাতে নেমেছেন ইউএনও

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
সোনাগাজীতে মাইক হাতে নেমেছেন ইউএনও
0:00 0:00
1.0x