ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক আহত

মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক আহত

মোটর সাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে জসিম উদ্দীন (৩৫) নামে এক যুবক আহত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে এগারোটার দিকে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের পাঠাননগর ইউনিয়নের চাঁনপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত জসিম ফুলগাজীর জি.এম.হাট ইউনিয়নের লক্ষিপুর গ্রামের ডাঃ আলী নোয়াজের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে ফেনী হতে জি.এম.হাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের পিছনে ধাক্কা দিলে জসিম গুরুতর আহত হয়। টহলরত ছাগলনাইয়া থানা পুলিশের একটি দল তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মোশাররফ হোসেন জানান, তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, তার অবস্থা আশংকাজনক।

হাসপাতালের ওয়ার্ড বয় রহিম জানান, লোকটি মাদকাসক্ত। চিকিৎসার সময় তার মুখ থেকে মদের গন্ধ পাওয়া গেছে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক আহত

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক আহত
0:00 0:00
1.0x