ফেনীর কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক মনসুর আহমেদ বিপ্লবের মাতা হোসনে আরা বেগম ইন্তেকাল করেছেন।
আজ বুধবার (১১ মার্চ) বেলা ১২টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
পরিবারিক সূত্রে জানা যায়, আজ বাদ আছর ঢাকায় মনসুর আহমেদ বিপ্লবের ধানমন্ডি ৭ নম্বরের বাসভবনের সামনে বায়তুল আমান মসজিদে মরহুমার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা মরহুমার পৈত্রিক বাড়ি কুমিল্লার লাকসাম রোডে কাসেমুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। রাত ৯টায় ছাগলনাইয়ার বাঁশপাড়ায় তৃতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।