ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মুজিববর্ষ উপলক্ষ্যে পরশুরামে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শুরু হয়েছে রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্ট। উপজেলার দক্ষিণ কোলাপাড়া ছাত্র ও যুব সমাজের আয়োজনে আজ মঙ্গলবার (১০ই মার্চ) সন্ধ্যায় স্থানীয় একটি মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন শরীফ মজুমদার।

উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা ক্রিড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম, সভাপতিত্ব করেন উপজেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর এনামুল হক এনাম।

সোহেল মজুমদার ও নাঈম মজুমদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর কামাল উদ্দিন, আব্দুল মান্নান লিটন।

এসময় মির্জানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফজলুল বারী মনসুর, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইউনুস স্বপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান শাহ, যুবলীগ নেতা মুন্না, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান সাকিব, সদস্য আবদুল আহাদ চৌধুরী, কলেজ ছাত্রলীগের সভাপতি ইলিয়াছ হোসেন শাহিন, পৌর ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন, সম্পাদক গোলাম মোস্তফা সোহেল, ছাত্রলীগ নেতা সোহেল মজুমদার আশিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।

আয়োজক সূত্র জানায়, টুর্নামেন্টে নকআউট পদ্ধতিতে ২৪টি দল অংশগ্রহণ করছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মুজিববর্ষ উপলক্ষ্যে পরশুরামে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x