ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দিন না ফুরোতেই দুর্ঘটনায় আরও এক মৃত্যু

দিন না ফুরোতেই দুর্ঘটনায় আরও এক মৃত্যু

সোনাগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর রেশ এখনো কাটেনি। দিন না ফুরোতেই ফেনীতে সড়ক দুর্ঘটনায় আরও এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৬ মার্চ) বিকালে ফেনী সদরের আলোকদিয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজমীর (২৫) নামে এক যুবক মারা গেছে। এ ঘটনায় সিএনজি অটোরিকশা চালক মোঃ জিলানী (১৮) ও যাত্রী আবদুল হালিম আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদরের কালিদহ ইউনিয়নের ভালুকিয়ার কাজী বাড়ির আলী আশ্রাফের ছেলে আজমীর বিকালে মোটরসাইকেল করে শহরের দিকে আসছিল। আলোকদিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক আজমীর ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। চালক জিলানী কালিদহের মাইজবাড়িয়া ও যাত্রী হালিম মোটবী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নুরুল আলম সিদ্দীকী জানান, হাসপাতালে আনার আগেই আজমীর মারা যান। লাশ মর্গে রাখা হয়েছে। অপর আহত দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দিন না ফুরোতেই দুর্ঘটনায় আরও এক মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
দিন না ফুরোতেই দুর্ঘটনায় আরও এক মৃত্যু
0:00 0:00
1.0x