ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মুজিববর্ষ উপলক্ষ্যে পরশুরামের মনিপুরে ক্রিকেট টুর্নামেন্টে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পরশুরামে মনিপুর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ(৫ মার্চ) বৃহস্পতিবার বিকালে স্থানীয় একটি মাঠে আয়োজিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ভুট্টো।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে খারাপ কাজগুলো থেকে দূরে থাকবে। এসময় ইউনিয়নকে শতভাগ মাদকমুক্ত করতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি। খেলাধুলার জন্য তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জানগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, উপজেলা ছাত্রলীগের সদস্য আবদুল আহাদ চৌধুরী।

আহাদ বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়াতে বেশিরভাগ সমসময় আমাদের ছাত্র ও যুবসমাজ বিপথে চলে যায়। তাদের বিপথে যাওয়া রোধ করতে এ টুর্নামেন্ট আয়োজনকারীদের ধন্যবাদ জানান তিনি।

স্থানীর ইউপি সদস্য এয়াছিন শরীফের সভাপতিত্ব ও খেলা পরিচালনা কমিটির সদস্য রুবেলের পরিচালনায় ইউপি অনুষ্ঠানে সদস্য আবু জাহেদ, পৌর ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শোয়াইব হোসেন সোহাগ, সাবেক সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহিম, নবনির্বাচিত সভাপতি পাবেল হোসেন এবং সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন উপস্থিত ছিলেন।

স্থানীয় ছাত্র সমাজের আয়োজনে টুর্নামেন্টের ফাইনালে মনিপুর একাদশ সুবার বাজার বন্ধুসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মুজিববর্ষ উপলক্ষ্যে পরশুরামের মনিপুরে ক্রিকেট টুর্নামেন্টে

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x