ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে নারী দিবস উদযাপন উপলক্ষ্যে সমাবেশ

পরশুরামে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।

‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আকতারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নু-এমং মারমা মং, উপজেলা ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার (বাদল), মহিলা ভাইস-চেয়ারম্যান সামছুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মীর তারিন বাশার লিমা।

এসময় সমাবেশে আগত অতিথিরা নারীদের একে অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে নিজেদের সংঘবদ্ধ করার গুরুত্ব তুলে ধরেন।

সমাবেশে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরশুরামে নারী দিবস উদযাপন উপলক্ষ্যে সমাবেশ

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x