ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বঙ্গবন্ধু গোল্ডকাপের কোয়ার্টার ফাইনালে জি.এ একাডেমী সপ্রাবি

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুুজিব গোল্ডকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ফেনীর প্রতিনিধিত্বকারী জি.এ একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা। আজ (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের ১ম রাউন্ডে কুমিল্লা জেলা দলকে ৫-০ গোলে হারায় ফেনী জেলা দল।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ফেনী পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহার দলের বিজয়ে খেলোয়াড়সহ শিক্ষকদের অভিভনন্দন জানান। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে ফেনী জিএ একাডেমীর ছেলেরা বঙ্গবন্ধু গোল্ডকাপে চমক দেখাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ গিয়াস উদ্দিন জানান, দলের পক্ষে রিপন হ্যাটট্রিক এবং জয় ২ গোল করে বিজয় নিশ্চিত করে। আগামীকাল একই মাঠে কোয়ার্টার ফাইনালে লক্ষীপুর জেলার চ্যাম্পিয়ন বিদ্যালয় দলের মুখোমুখি হবে জিএ একাডেমী প্রাথমিক বিদ্যালয়।

এর আগে বঙ্গবন্ধু গোল্ডকাপের জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে জিএ একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বঙ্গবন্ধু গোল্ডকাপের কোয়ার্টার ফাইনালে জি.এ একাডেমী সপ্রাবি

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x