ফেনী    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি

আজ ফেনী আসছেন সমাজকল্যাণমন্ত্রী

আজ ফেনী আসছেন সমাজকল্যাণমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী উপজেলা সফরকে সামনে রেখে পূর্ব প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ফেনী আসছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক সফরসূচিতে এ তথ্য জানা গেছে।

সফর সূচি অনুযায়ী, আজ রাত ৮টায় প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির ভেন্যু ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন ও প্রস্তুতির অগ্রগতি পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে এদিন রাত ১০ টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ জানান, আজ রাত ৮টার দিকে ফুলগাজীতে আসবেন মন্ত্রী। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সম্ভাব্য জনসভাস্থল ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করবেন।

সফরকালে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্না, একান্ত সচিব, সহকারী একান্ত সচিব এবং ব্যক্তিগত কর্মকর্তা উপস্থিত থাকবেন। মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ফেনীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

আজ ফেনী আসছেন সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
আজ ফেনী আসছেন সমাজকল্যাণমন্ত্রী
0:00 0:00
1.0x