ফেনী    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
দৈনিক ফেনী

প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক

ছবি: দৈনিক ফেনী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য আগমনের প্রস্তুতি পরিদর্শনে ফুলগাজী গেলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) ফুলগাজীর বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি। এদিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসককে স্বাগত জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচি আয়োজনের জন্য মাঠের বিভিন্ন দিক ঘুরে দেখেন। পরে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনা ও বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। এ সময় ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিন্টু রঞ্জন তিলকসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এরপর জেলা প্রশাসক উপজেলা ডাকবাংলো, বালিকা উচ্চ বিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচির সম্ভাব্য স্থান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি ও পারিবারিক কবরস্থান এবং ফুলগাজী থেকে ওই বাড়ি পর্যন্ত নির্মিত সড়ক পরিদর্শন করেন। এছাড়া সকালে জেলা প্রশাসক আমজাদহাট ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, উপ-স্বাস্থ্য কেন্দ্র ও সংশ্লিষ্ট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. মুরাদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দায়িত্ব পালনে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান জেলা প্রশাসক। বিকেলে জেলা প্রশাসক উপজেলার আরও কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশিন প্রত্যাশা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x