দীর্ঘদিন পর ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট শাখা কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২২০ ভোট পেয়ে ওমর ফারুক সভাপতি ও ১৪০ ভোট পেয়ে শরীফ উদ্দিন মাসুদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে সমিতির ২৬৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিনিয়র সহ-সভাপতি মো.আবুল কালাম আজাদ,সহ সভাপতি মো. কবির আহম্মদ, সহ সভাপতি আবদুল মমিন মজুমদার নির্বাচিত হয়েছেন। এছাড়াও সিনিয়র যুগ্ম সম্পাদক খুরশীদ আলম সবুজ, যুগ্ম সম্পাদক মো.তৌহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. মোতাসির উল্ল্যাহ সাকিব, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মো. ঈসমাইল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়াও সদস্য পদে মো. মোছন, মো.কাউসার, মো.শাহজালাল, মো.আইয়ুব আলী, আব্দুল জলিল, মো. মোমিনুল হক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার মতিউর রহমান সোহেল বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সমিতির ২৮১ জন ভোটারের মধ্যে ২৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।