ফেনী    শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, দুই নারী আটক

ছবি: সংগৃহীত

ফুলগাজী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে, শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার মধ্য কামাল্লা এলাকায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

আটকরা হলেন-বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নয়াখালী এলাকার মৃত সুধীর দাশের স্ত্রী সোনা লক্ষী (৭০) এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের দোলগনি গ্রামের বিষু দাশের স্ত্রী শান্তনা (৪০)।

বিজিবি জানায়, শুক্রবার রাতে কুমিল্লার ১০ বিজিবির আওতাধীন ফুলগাজীর নোয়াপুর বিওপি ও ভারতের ৬৯-পিরসিদ্দিনগর বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৩১-৭ এস থেকে বাংলাদেশের প্রায় ৬০০ গজ অভ্যন্তরে মধ্য কামাল্লা এলাকায় ওই দুই নারী অবস্থান করছিলেন। এ সময় তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরবর্তী বিজিবি তাদের থানা পুলিশের হেফাজতে দেয়।

গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মো. জাফর দৈনিক ফেনীকে বলেন, রাতের দুইজন নারী সিএনজি অটোরিকশাযোগে মধ্যম কামাল্লা এলাকায় আসেন। সেখানে তাদের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফুলগাজী থানা পুলিশ ও নোয়াপুর বিওপিকে জানানো হয়।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, আটক দুই নারী ভারতের ত্রিপুরা থাকতেন। সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়। পরবর্তী তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক ফেনী

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ফুলগাজী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, দুই নারী আটক

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x