ফেনী    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
দৈনিক ফেনী

সৌদি আরবে অসুস্থ হয়ে সোনাগাজীর প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন স্ট্রোকে গিয়াস উদ্দিন সুমন (৪২) নামে সোনাগাজীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে সৌদি আরবের হাফার আল বাতেনের কিং খালেদ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত সুমন উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন। নিহতের চাচাতো ভাই রাসেল ইব্রাহিম জানান, প্রায় দেড় বছর আগে কর্মসংস্থানের উদ্দেশ্যে সুমন সৌদি আরবের হাফার আল বাতেনে যান। গত ২৮ জুলাই তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে কিং খালেদ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, অপারেশনের পর তার জ্ঞান ফিরে আসবে বলে স্বজনরা আশা করেছিলেন। তবে সেই আশা পূরণ হয়নি। বর্তমানে তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে অসুস্থ হয়ে সোনাগাজীর প্রবাসীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x