ফেনী    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

নেপালে জেভিয়ার একাডেমি মডেল ইউনাইটেড নেশনসে অংশ নিচ্ছে ফেনীর আহনাফ আদিল

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীকেন্দ্রিক জেভিয়ার একাডেমি মডেল ইউনাইটেড নেশনস (জ্যামুন) ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধি (ডেলিগেট) হিসেবে নির্বাচিত হয়েছেন ফেনীর শিক্ষার্থী আহনাফ আদিল। তিনি ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন।

আয়োজকদের দেওয়া আনুষ্ঠানিক গ্রহণপত্র (অ্যাকসেপ্টেন্স লেটার) অনুযায়ী, গত ২০ জুলাই সম্মেলনে তার অংশগ্রহণ চূড়ান্ত হয়। ২৪ থেকে ২৬ জুলাই নেপালের ধুলিখেলের হোটেল সারথিতে অনুষ্ঠিতব্য জ্যামুন ২০২৬-এর অষ্টম আসরে তিনি ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল (ইউএনএসসি) কমিটিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন।

সম্মেলনে নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচিতে বিশ্বশান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি মোকাবিলা, ভূরাজনৈতিক অচলাবস্থা বিশ্লেষণ, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর করার উপায় এবং আন্তর্জাতিক নিরাপত্তা জোরদারে কার্যকর নীতিগত সুপারিশ প্রণয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে কূটনৈতিক আলোচনা, বিতর্ক ও প্রস্তাব তৈরির মাধ্যমে এসব বিষয়ে সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করবেন অংশগ্রহণকারীরা।

এ ব্যাপারে আহনাফ আদিল বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। সম্মেলনে অংশ নিতে ইতোমধ্যে নেপালের উদ্দেশে রওনা হয়েছি। এ সম্মেলনের মাধ্যমে কূটনীতি, বৈশ্বিক নীতি নির্ধারণ ও আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দেশের ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করব।

উল্লেখ্য, জেভিয়ার একাডেমি মডেল ইউনাইটেড নেশনস (জ্যামুন) দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ স্কুলভিত্তিক মডেল ইউনাইটেড নেশনস সম্মেলন। প্রতি বছর বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে জাতিসংঘের বিভিন্ন কমিটির কার্যক্রমের আদলে বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা, বিতর্ক ও প্রস্তাব গ্রহণের মাধ্যমে কূটনৈতিক দক্ষতা বিকাশের সুযোগ পান।

দৈনিক ফেনী

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

নেপালে জেভিয়ার একাডেমি মডেল ইউনাইটেড নেশনসে অংশ নিচ্ছে ফেনীর আহনাফ আদিল

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x