ফেনী    সোমবার, ২৯ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কুতুবপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫

দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা্

ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলার কুতুবপুর রাস্তার মাথা সংলগ্ন চারা বটগাছ এলাকায় দুইটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। রোববার (২৮ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত অটোরিকশা বেপরোয়া গতিতে চলার সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় অটোরিকশার যাত্রীরা আহত হন। আহতরা হলেন সাইদুল ইসলাম (২৩), আবু খায়ের (৩৫), মো. এনাম (৩০), মো. ইসমাইল (৪৪) ও মিজানুর রহমান (৫৯)। আহতদের মধ্যে সাইদুল ইসলামের ডান পায়ে গুরুতর ভাঙন (ওপেন ফ্র্যাকচার) দেখা দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।

এছাড়া ধর্মপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে আবু খায়ের মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে চিকিৎসকরা ধারণা করছেন। তার অবস্থার অবনতি হওয়ায় তাকেও উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে রেফার করা হয়।

ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা মো. এনাম ও পরশুরাম উপজেলার বাসিন্দা মো. ইসমাইলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগলে তাদের সেলাই দেওয়া হয়। অপর আহত মিজানুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মুন্সীরহাট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত দুইজনকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া বলেন, দুর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, ফেনী-পরশুরাম সড়কে অতিরিক্ত গতি ও অসতর্কভাবে যানবাহন চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

দৈনিক ফেনী

সোমবার, ২৯ জুন ২০২৬

কুতুবপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x