ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পরশুরামে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

২৪ ডিসেম্বর ২০১৯ ।। পরশুরাম সংবাদদাতা ।।

পরশুরামে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ প্রতিষ্ঠানের ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক ইয়াছমিন আক্তার এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় বাজারের হাসপাতাল রোডের সায়মা ডেন্টাল ক্লিনিককে ২০ হাজার, খলিলের ফল দোকানকে ১ হাজার, আলাউদ্দিন ক্রোকারিজ ও একটি মুদি দোকানকে ১ হাজার টাকা করে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেড ইয়াছমিন আকতার জানান, অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এসময় ফেনী ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক সালমা সিদ্দিকাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরশুরামে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
পরশুরামে ৪ প্রতিষ্ঠানের জরিমানা
0:00 0:00
1.0x