ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরাম সীমান্ত: একদিন পর ফেরত এলো বিএসএফের ধরে নেওয়া ৫ গরু

‎ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের রাঙ্গামাটিয়া সীমান্ত থেকে স্থানীয়দের ৫টি গরু ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনার একদিন পর রোববার (৯ নভেম্বর) সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের ডিএম সাহেবনগরে দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত দিয়েছে বিএসএফ।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিজ কালিকাপুর ক্যাম্প ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মন্ডু বসত্তু ক্যাম্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ‎গত শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে পশ্চিম রাঙ্গামাটিয়া গ্রামের মো মোস্তফার ১টি ,ইদু মিয়ার ২ টি ও ডিএম সাহেবনগর গ্রামের জামাল উদ্দিনের ২টি গরু নিয়ে যায় বিএসএফ। বিএসএফের দাবি,।সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ভিতরে প্রবেশ করাই গরুগুলোকে আটক করা হয়।

‎‎গরুর মালিক জামাল উদ্দিন জানান, গরুগুলো ধরে নেওয়া যাওয়ার পরে খুব মানসিক চাপে ছিলাম। বিজিবির তৎপরতায় গরুগুলো ফেরত পেয়েছি।

‎‎একটি সূত্র জানিয়েছে, হঠাৎ করে সীমান্তে গরু পাচারকারীরা সক্রিয় হয়েছে। গত কিছুদিন ধরে রাঙ্গামাটিয়া সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনছে চোরাকারবারিরা।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তের শূন্যরেখা অতিক্রম করার কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গরুগুলো আটক করে। আজ পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো তাদের মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, একটি চক্র ভারত থেকে গরু চোরাচালানের উদ্দেশ্যে গরুগুলো শূন্যরেখায় ছেড়ে দেয়, যাতে সুযোগ পেলে সেগুলো বাংলাদেশে নিয়ে আসা যায়।তবে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
‎‎

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরশুরাম সীমান্ত: একদিন পর ফেরত এলো বিএসএফের ধরে নেওয়া ৫ গরু

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x