ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী রেলওয়ে স্টেশন পরিষ্কার করলো ইয়েন

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেনী রেলওয়ে স্টেশন পরিষ্কার করলো ইয়েন

৫ ডিসেম্বর ২০১৯ ।। শহর প্রতিনিধি ।।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষ্যে ফেনী রেলওয়ে স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন করেছে যুব সংগঠন ইয়ুথ ইম্পাওয়ারমেন্ট নেটওয়ার্ক (ইয়েন)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে এ কার্যক্রমে সংগঠনের ৩০ জন সদস্য অংশ নেয়। ‘আমরা সচেতন হবো, শহর পরিষ্কার রাখবো’ এ প্রতিপাদ্যে একইসাথে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে তারা।

ইয়েন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৈয়দ শেখ মারুফ সভাপতিত্বে পরিষ্কার ও জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন শান্তি পাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রোটারিয়ান আবু নাছির, স্বাধীন ইন্টারন্যাশনাল ট্রাভেলস সত্ত্বাধিকারী রোটারিয়ান এস আলম ভুইয়া অপু। আরো উপস্থিত ছিলেন ইয়েন কো-ফাউন্ডার নাইমুর রহমান চৌধুরী ও মাহমুদুল হাসান ইলহাম, ফেনী জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল নোমান, সহ জেলা সমন্বয়ক সফি উল্লাহ, শরীফ উদ্দিন ও হোসাইন শওনক প্রমুখ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনী রেলওয়ে স্টেশন পরিষ্কার করলো ইয়েন

প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনী রেলওয়ে স্টেশন পরিষ্কার করলো ইয়েন
0:00 0:00
1.0x