ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম এর মৃত্যুতে শোকাহত ফটো জার্নালিস্ট এসোসিয়েশন

ফেনীর বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম (৮০) আর নেই। শুক্রবার (১৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে নিজ বাসায় ইন্তেকাল করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক এই সভাপতি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।) মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি, বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি জুলহাস তালুকদার ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ নিলয়। এক বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানিয়েছেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম ছিলেন ফেনীর আওয়ামী রাজনীতি অঙ্গনে সর্বজনবিদিত পুরুষ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। এছাড়া তিনি ফেনী প্রেসক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম এর মৃত্যুতে শোকাহত ফটো জার্নালিস্ট এসোসিয়েশন

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x