ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কোভিড-১৯ মোকাবেলায় উপ-কমিটি করল সদর আওয়ামী লীগ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ করতে কমিটি করেছে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল জানান, ২৮ মার্চ পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভায় ৯ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এতে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হাজী মোঃ শাহ আলমকে আহবায়ক করা হয়েছে।

শুসেন চন্দ্র শীল জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণকে স্বাস্থ্যবিধি মানতে প্রচারণা, স্বাস্থ্যবিধি সরঞ্জাম ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

কমিটির সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন-অর-রশিদ (জাফর) জানান, সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষে ১২ ইউনিয়নে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হবে। এরপর আরও কিছু কর্মসূচি নেয়ার কথা রয়েছে।

উপ-কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফজলুল হক ছোটন, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ এনায়েত উল্যাহ রাশেদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নুরুল হুদা মেম্বার, দপ্তর সম্পাদক মোঃ কামাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হাদী ওয়াসিম, উপ-দপ্তর সম্পাদক শাহ আলম।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কোভিড-১৯ মোকাবেলায় উপ-কমিটি করল সদর আওয়ামী লীগ

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x