ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা

ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২ মার্চ) বিকালে ফেনী শহরের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল আলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন মজুমদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, কমিটির সহ সভাপতি হাজী জামাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মনু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগ সভাপতি কমিটিকে সেরা কমিটি হিসেবে উল্লেখ করেন। তিনি ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীর প্রতি বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত রাজনীতির সুফল মানুষের নিকট পৌঁছে দেয়ার আহবান জানান।

বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিচিতি সভায় অতিথিবৃন্দকে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের পক্ষে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। পাশাপাশি নবগঠিত কমিটির সকল সদস্যকে অতিথিরা ফুল দিয়ে বরণ করেন।

সভায় ফুলগাজী উপজেলার সবকটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও উপজেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x