ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় যুবদল নেতা নাছির গ্রেফতার

দাগনভূঞায় যুবদল নেতা নাছির গ্রেফতার

ফেনী জেলা যুবদলের সদস্য মোঃ নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বেকের বাজার থেকে নাছিরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম সিকদার। তার বিরুদ্ধে তিনটি নাশকতার মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। 

থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। দীর্ঘদিন যাবত সে পলাতক ছিল।

ওসি জানান, বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার আশ্রাফপুর গ্রামের মাহমুদুল হকের ছেলে। 

জেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ নাছির খন্দকার জেলা যুবদলের সদস্য নাছির উদ্দিনের গ্রেফতারের তীব্র নিন্দা ও মুক্তির দাবী জানান।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় যুবদল নেতা নাছির গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২০

featured Image

ফেনী জেলা যুবদলের সদস্য মোঃ নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বেকের বাজার থেকে নাছিরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম সিকদার। তার বিরুদ্ধে তিনটি নাশকতার মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। 

থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। দীর্ঘদিন যাবত সে পলাতক ছিল।

ওসি জানান, বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার আশ্রাফপুর গ্রামের মাহমুদুল হকের ছেলে। 

জেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ নাছির খন্দকার জেলা যুবদলের সদস্য নাছির উদ্দিনের গ্রেফতারের তীব্র নিন্দা ও মুক্তির দাবী জানান।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
দাগনভূঞায় যুবদল নেতা নাছির গ্রেফতার
0:00 0:00
1.0x