ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

টমটম উল্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টমটম উল্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৮ নভেম্বর,২০১৯
পরশুরাম সংবাদদাতা
পরশুরামে ব্যাটারি চালিত টমটম উল্টে ইসলামী ব্যাংক কর্মকর্তা আজিজুল হক চৌধুরীর (৩৬) মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে পরশুরাম কলেজের উত্তর পাশের সড়কে এ দূর্ঘটনা ঘটে। তিনি ইসলামী ব্যাংক পরশুরাম শাখার ইনভেস্টমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, আজ সকালে বাড়ি থেকে ব্যাংকের উদ্দেশ্যে টমটমে যাত্রা করেন আজিজুল হক চৌধুরী। এসময় সড়কে টমটম উল্টে গিয়ে তিনি মারাত্মকভাবে আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু ঘটে। তিনি পরশুরামে মির্জানগর ইউনিয়নেরর উত্তর কাউতলী গ্রামের মৃত খোকা মিয়ার বড় ছেলে।

ইসলামী ব্যাংক পরশুরাম শাখার ব্যবস্থাপক মো এমদাদুল হক সড়ক দূর্ঘটনায় সহকর্মী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

টমটম উল্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০১৯

featured Image

১৮ নভেম্বর,২০১৯
পরশুরাম সংবাদদাতা
পরশুরামে ব্যাটারি চালিত টমটম উল্টে ইসলামী ব্যাংক কর্মকর্তা আজিজুল হক চৌধুরীর (৩৬) মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে পরশুরাম কলেজের উত্তর পাশের সড়কে এ দূর্ঘটনা ঘটে। তিনি ইসলামী ব্যাংক পরশুরাম শাখার ইনভেস্টমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, আজ সকালে বাড়ি থেকে ব্যাংকের উদ্দেশ্যে টমটমে যাত্রা করেন আজিজুল হক চৌধুরী। এসময় সড়কে টমটম উল্টে গিয়ে তিনি মারাত্মকভাবে আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু ঘটে। তিনি পরশুরামে মির্জানগর ইউনিয়নেরর উত্তর কাউতলী গ্রামের মৃত খোকা মিয়ার বড় ছেলে।

ইসলামী ব্যাংক পরশুরাম শাখার ব্যবস্থাপক মো এমদাদুল হক সড়ক দূর্ঘটনায় সহকর্মী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
টমটম উল্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
0:00 0:00
1.0x