ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

করোনা আক্রান্ত ছাত্রলীগ নেতা ভাবন

করোনা আক্রান্ত ছাত্রলীগ নেতা ভাবন

করোনা আক্রান্ত হয়েছেন পরশুরাম উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ভাবন। আজ বুধবার (৮ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল খালেক মামুন দৈনিকফেনীডটকম'কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বুধবার (৮ জুলাই) নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত প্রতিবেদনে উপজেলা ছাত্রলীগের আহবায়কসহ ৫ জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। গত ৫ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

জমির উদ্দিন ভাবন জানান, বর্তমানে তিনি স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার কাশি ও জ্বর রয়েছে।

তিনি বলেন, গত তিনমাস করোনা দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে অনেক জায়গায় যেতে হয়েছে। গত ৩ তারিখ থেকে শরীরে কিছু উপসর্গ দেখা দিলে নিজেকে আইসোলেটেড করে নিয়েছি।

সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন তিনি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

করোনা আক্রান্ত ছাত্রলীগ নেতা ভাবন

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
করোনা আক্রান্ত ছাত্রলীগ নেতা ভাবন
0:00 0:00
1.0x