ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

রেনিটিডিন উৎপাদন ও বিক্রি স্থগিত

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রেনিটিডিন উৎপাদন ও বিক্রি স্থগিত

১৩ নভেম্বর,২০১৯

।।অনলাইন ডেস্ক।।

দেশে সকল প্রকার রেনিটিডিন জাতীয় ওষুধ উৎপাদন, বিক্রি, বিতরণ ও রপ্তানি স্থগিত ঘোষণা করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেসার্স সারাকা ল্যাবরেটরিজ লিমিটেড, ভারত এবং মেসার্স এসএমএস লাইফসাইন্স, ভারত থেকে আমদানি করা রেনিটিডিন হাইড্রোক্লোরাইড কাঁচামাল (এপিআই) এবং উক্ত কাঁচামাল দ্বারা উৎপাদিত ফিনিশড প্রোডাক্ট-এর নমুনা অত্র অধিদপ্তরের ব্যবস্থাপনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্রিডিটেড ল্যাবরেটরিতে পরীক্ষা ও বিশ্লেষণ করা হয়।

পরীক্ষার ফলাফলে পরীক্ষাকৃত কাঁচামাল ও ফিনিশড প্রোডাক্টে NDMA impurity গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে জনস্বার্থে দেশে সকল প্রকার রেনিটিডিন জাতীয় ওষুধের উৎপাদন, বিক্রি, বিতরণ ও রপ্তানি স্থগিত করা হলো।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর ওষুধ প্রশাসন অধিদপ্তরের সভাকক্ষে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নেতাদের সঙ্গে আলোচনা ক্রমে রেনিটিডিন ওষুধের কাঁচামাল আমদানি উৎপাদন ও বিক্রির ওপর সামরিক নিষেধাজ্ঞা জারি করেছিল অধিদপ্তর।

উল্লেখ্য, বিশ্বের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী ব্রিটিশ সংস্থা গ্লাক্সোস্মিথক্লাইন (জিএসকে) গ্যাস্ট্রিকের চিকিৎসায় এক সময় বহুল সেবনকৃত রেনিটিডিন ট্যাবলেটের ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের উপস্থিতির কারণে বাংলাদেশ ওষুধ বিক্রি নিষিদ্ধ করে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রেনিটিডিন উৎপাদন ও বিক্রি স্থগিত

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
রেনিটিডিন উৎপাদন ও বিক্রি স্থগিত
0:00 0:00
1.0x