ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ডাকাতির প্রস্তুতিকালে সোনাগাজীতে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাতে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।

তিনি জানান, ডাকাতির প্রস্তুতির গোপন খবর পেয়ে মঙ্গলকান্দিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল হতে সমপুর এলাকার মৃত মাঈন উদ্দিন ছুট্টো মিয়ার ছেলে শাহাদাত হোসেন প্রকাশ শাহজাহান সাজু( ২৭) ও একই এলাকার আবদুস সালামের ছেলে শাখাওয়াত হোসেন রিংকুকে (২৭) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ হতে অস্ত্র, গুলি ও ছোরাসহ ডাকাতির সরঞ্জাম জব্দ করে পুলিশ।

ওসি জানান, শাহাজাহানের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র সহ ৫ মামলা রয়েছে এবং তার সহযোগী রিংকুও ডাকাতি ও অস্ত্রসহ ২ মামলার আসামি। তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানান ওসি।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ডাকাতির প্রস্তুতিকালে সোনাগাজীতে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x