ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে ৪০০ জন কৃষককে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

ফেনীতে সদর উপজেলা প্রশাসনের রাজস্ব অর্থায়নে ৪০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করেছে সদর উপজেলা কৃষি অফিস।

আজ (৭ মে) বৃহস্পতিবার সকাল ১১ টায় সদর উপজেলার কৃষি কর্মকর্তা শারমীন আক্তারের পরিচালনায় বীজ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, কৃষি সম্পসারণ অধিদপ্তর ফেনীর উপ পরিচালক তোফায়েল আহমেদসহ কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীরা।

সদর উপজেলা নির্বাহী কর্মার্তা জানান, উপজেলা প্রশাসনের রাজস্ব বাজেট থেকে ৪০০ জন কৃষকের জন্য সবজি বীজ বিতরণের অর্থ প্রদান করা হয়। কৃষক যেন তার বাড়ির আশেপাশে খালি জায়গায় শাক-সবজি চাষাবাদ করে অন্তত নিজের খাদ্য চাহিদা মিটাতে পারে সেই উদ্দেশ্যে আমরা এই সহায়তা দিয়েছি। তিনি আরও বলেন, এ ধরণের কর্মসূচি বেশি বাস্তবায়ন হলে কৃষক-কৃষাণীরা লাভবান হবেন।

কৃষি সম্পসারণ অধিদপ্তর ফেনীর উপ পরিচালক তোফায়েল আহমেদ বলেন, বাড়ির আঙিনায় খালি জায়গায় যথোপযুক্ত ব্যবহারের উদ্দেশ্যে কৃষকদের বিনামূল্য সবজি বীজ বিতরণ করা হচ্ছে। সবজি উৎপাদন করে কৃষক নিজের চাহিদা মিটাতে পারবেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন কৃষকের এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন ও করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলার লক্ষে উপজেলা পরিষদের পক্ষ থেকে কৃষকদের সবজি বীজ প্রদান করা হচ্ছে। একজন কৃষক ৫ প্রকারের সবজি বীজ মোট ১২৫ গ্রাম পাবেন৷ মানুষের পুষ্টি চাহিদা মেটাতে শাক সবজির ভুমিকা অপরিসীম।
সামনে আমন মৌসুমে কৃষকদের সহায়তা ও কমপক্ষে ১ হাজার কৃষককে বীজ দিয়ে সহায়তার আশ্বাস দেন এই কর্মকর্তা।

সদর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ফেনী পৌরসভার ৪০ জন ও সদরের প্রতি ইউনিয়নের ৩০ জন মোট ৪০০ জন কৃষককে সবজি বীজ বিতরণ করা হয়েছে। সবজি বীজ গুলো লালশাক, ফুঁইশাক, ডাঁটাশাক, ঢেঁড়শ, শীম ও কুমড়া বীজ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে ৪০০ জন কৃষককে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x