ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

নির্দেশনা না মানায় ফেনীতে ৩ চালকের জরিমানা

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের জারিকৃত নির্দেশনা না মানায় ফেনীতে ৩ চালকের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার (৫ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়তি রাণী কৈরি ও এন এম আবদুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন।

নিয়তি রাণী কৈরি জানান, সরকারি নির্দেশনা মানছেনা চালকেরা এ খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল, চাড়িপুর বিসিক মোড়, মোহাম্মদ আলী বাজার, লালপোলে অভিযান চালানো হয়। এসময় সরকারি আদেশ অমান্য করে গাদাগাদি করে যাত্রী পরিবহন করায় জামাল উদ্দিন, মোঃ ওয়াসিম ও আইয়ুব নবী নামে তিন মাইক্রোবাস চালককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, অপর অভিযানে, শহরের ট্রাংক রোডসহ বিভিন্ন স্থানে যানবাহন চালক, পথচারী ও জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও সরকারি নির্দেশনা মানতে সতর্ক ও সচেতন করে ভ্রাম্যমান আদালত।

করোনাভাইরাস সংক্রমণ রোধে ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নির্দেশনা না মানায় ফেনীতে ৩ চালকের জরিমানা

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x