ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

শিয়ালের মাংস বিক্রি করায় কারাদন্ড

প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শিয়ালের মাংস বিক্রি করায় কারাদন্ড

৩ নভেম্বর,২০১৯
সদর প্রতিনিধি
ফেনী সদরের ফতেহপুরে রেলক্রসিং এলাকায় খাসির মাংস বলে শিয়ালের মাংস বিক্রির দায়ে জাহাঙ্গীর আলম নামে এক বিক্রেতাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৩ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: মনিরুজ্জামান এ কারাদন্ড প্রদান করেন।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো: সাজেদুল ইসলাম জানান, ফতেহপুর রেল ক্রসিং বাজারে খাসি বলে শিয়ালের মাংস বিক্রির খবর পেয়ে ফেনী মডেল থানার কর্তব্যরত পুলিশ জাহাঙ্গীরকে আটক করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো: মনিরুজ্জামান ভ্রাম্যমান আদালত বসিয়ে শিয়ালের মাংস বিক্রির অপরাধে জনসম্মুখে তাকে ৬ মাসের কারাদ- প্রদান করেন। জাহাঙ্গীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত শহিদুর রহমানের ছেলে। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শিয়ালের মাংস বিক্রি করায় কারাদন্ড

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
শিয়ালের মাংস বিক্রি করায় কারাদন্ড
0:00 0:00
1.0x