প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০১৯
শিয়ালের মাংস বিক্রি করায় কারাদন্ড
||
৩ নভেম্বর,২০১৯সদর প্রতিনিধিফেনী সদরের ফতেহপুরে রেলক্রসিং এলাকায় খাসির মাংস বলে শিয়ালের মাংস বিক্রির দায়ে জাহাঙ্গীর আলম নামে এক বিক্রেতাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৩ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: মনিরুজ্জামান এ কারাদন্ড প্রদান করেন।ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো: সাজেদুল ইসলাম জানান, ফতেহপুর রেল ক্রসিং বাজারে খাসি বলে শিয়ালের মাংস বিক্রির খবর পেয়ে ফেনী মডেল থানার কর্তব্যরত পুলিশ জাহাঙ্গীরকে আটক করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো: মনিরুজ্জামান ভ্রাম্যমান আদালত বসিয়ে শিয়ালের মাংস বিক্রির অপরাধে জনসম্মুখে তাকে ৬ মাসের কারাদ- প্রদান করেন। জাহাঙ্গীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত শহিদুর রহমানের ছেলে। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী