ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

আনন্দপুরে মাদকসহ তিনজন গ্রেফতার

প্রকাশ : ০২ নভেম্বর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আনন্দপুরে মাদকসহ তিনজন গ্রেফতার

ফুলগাজীর আনন্দপুর থেকে মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে ফেনীস্থ র‌্যাব-৭ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২ নভেম্বর) রাতে রাতে উপজেলার আনন্দপুর ইউনিয়নের কালিরহাট বাজারের সামী হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
ফেনীস্থ র‌্যাব-৭ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো: নুরুজ্জামান জানান, ওই স্থানে মাদকদ্রকব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন বিক্রেতা অবস্থানের খবর পেয়ে দিকে র‌্যাবের একটি দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দক্ষিণ আনন্দপুরের ওবায়দুল হক পাটওয়ারীর ছেলে মো: মিজানুল করিম (৩৮) ও ফেনী পৌরসভার বারাহীপুর এলাকার মো: খলিলুর রহমানের ছেলে মোঃ সোহেল (২৭) ও তার ভাই মো: রুবেল (২৪) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ৯৫ পিস ইয়াবা ও ৩ বোতল ফেন্সিডিল জব্দ করে র‌্যাব।
ক্যাম্প অধিনায়ক জানায়, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৭ হাজার ৯০০ টাকা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আনন্দপুরে মাদকসহ তিনজন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
আনন্দপুরে মাদকসহ তিনজন গ্রেফতার
0:00 0:00
1.0x