ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দাগনভূঞায় ভ্রাম্যমান আদালতের অভিযান

দাগনভূঞা হোটেল ও ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুজন চন্দ্র রায়।

মঙ্গলবার দাগনভূঞা বাজারে হামিদ হোটেল এন্ড কাবাব হাউজে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধ গ্যাস সংযোগ ও নোংরা পরিবেশে খাদ্য তৈরীর দায়ে প্রতিষ্ঠানটির ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কাশেম স্টোরের ২ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে দাগনভূঞায় ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ডিবিএমসি ব্রিক ফিল্ডের ১ লাখ টাকা, জেডবিএমসি ব্রিক ফিল্ডের ৫০ হাজার টাকা, এনবিএমসি ব্রিক ফিল্ডের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
দাগনভূঞায় ভ্রাম্যমান আদালতের অভিযান
0:00 0:00
1.0x