ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

লেমুয়ায় ফুট ওভারব্রীজ ব্যবহার সচেতনতায় ব্যতিক্রমী আয়োজন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৯ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লেমুয়ায় ফুট ওভারব্রীজ ব্যবহার সচেতনতায় ব্যতিক্রমী আয়োজন

ফেনীতে পথচারীদের মহাসড়কে ফুটওভারব্রীজ ব্যবহারে উদ্বুদ্ধ করতে র‌্যালী, লিফলেট বিতরণ ও কাঁটা তারের বেড়া দেয়া হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে স্থানীয় জনগন ব্যতিক্রমী এ আয়োজন করেছে।

আয়োজকদের একজন ফেনীর স্থানীয় সাংবাদিক জহিরুল হক মিলন জানান, গত দুই বছরে লেমুয়া বাজারে রাস্তা পারাপার ও অসাবধানতাজনিত কারনে ২০ জনের অধিক মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, চাকুরীজীবি ও স্কুল শিক্ষার্থীদের হুড়োহুড়ি থাকে ফলে দুর্ঘটনা ঘটে। এখানে একটি ওভারপাস থাকলেও মানুষের অনীহার কারনে দুর্ঘটনা ঘটছে। সবাই যেন ওভারপাস ব্যবহার করে তাই এ আয়োজন।

স্কুল শিক্ষক এনামুল হক বলেন, মানুষ যেন ইচ্ছেমত রাস্তা পারপার না হতে পারে তাই কাঁটা তারের বেড়া দিয়ে ডিভাইডারের ফাঁকগুলো আঁটকে দেয়া হয়েছে, স্থানীয় মানুষদের টাকায় এ কাজ করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী শাহাদাত হোসেন দাবী করেন, বাজার নিকটবর্তী সড়ক ও জনপদ বাংলো বরাবর মহাসড়কের ডিভাইডারের ফাঁকটি বন্ধ করে দিলে পথচারীর রাস্তা পারাপারে ফুট ওভারব্রীজ ছাড়া বিকল্প থাকবে না।

এছাড়া আরমান শাহাদাত, আবদুর রহিম, সজীব, শিপন, পিয়াস, মোমিন, আনোয়ার, জাফর এ কাজে নিজেদের সম্পৃক্ত করে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

লেমুয়ায় ফুট ওভারব্রীজ ব্যবহার সচেতনতায় ব্যতিক্রমী আয়োজন

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০১৯

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x