ফেনী    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
দৈনিক ফেনী

হেফাজত আমিরকে বহনকারী গাড়িতে বাসের ধাক্কা

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হেফাজত আমিরকে বহনকারী গাড়িতে বাসের ধাক্কা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাস। এতে গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও আমির ও তার সফরসঙ্গীদের কেউ হতাহত হননি।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর বারইয়ারহাট এলাকায় পৌঁছালে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাসটির পেছনে নোয়াখালীগামী ‘আল্লাহর দান’ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা কেউ আহত হননি।

পরে দুর্ঘটনার খবর পেয়ে হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার নেতারা ঘটনাস্থল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। মাইক্রোবাসটি ফেনীর মহিপালে পৌঁছানোর পর নতুন আরেকটি গাড়িতে করে হেফাজতে আমির ও তার সফর সঙ্গীরা আবার গন্তব্যে রওনা দেন। মহিপাল হাইওয়ে পুলিশ, বাস মালিক সমিতি ও দলীয় নেতাদের সমন্বয়ে বিষয়টি মীমাংসা করা হয়।

ফেনী জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ওমর ফারুক বলেন, বারইয়ারহাটে আমিরের গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে নেতাকর্মীরা দ্রুত মহিপালে অবস্থান নেন। দুর্ঘটনায় আমিরকে বহনকারী মাইক্রোবাসের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমিরসহ গাড়িতে থাকা অন্যদের কোনো ক্ষতি হয়নি। পরে আমিরকে নিরাপদে অন্য একটি গাড়িতে তুলে নোয়াখালীর উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ফেনী ট্রাফিক পুলিশ পরিদর্শক সাহাদাত হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হেফাজতে ইসলামের আমির মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েন। আমিরকে বহনকারী মাইক্রোবাসে ‘আল্লাহর দান’ নামের নোয়াখালীগামী একটি বাস ধাক্কা দেয়। খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ বাসটি হেফাজতে নেয়। পরে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

হেফাজত আমিরকে বহনকারী গাড়িতে বাসের ধাক্কা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x