ফেনী    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
দৈনিক ফেনী

দশ পদে ২৩ জন নিয়োগ দেবে ফেনী ডায়াবেটিস হাসপাতাল, আবেদন যেভাবে

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দশ পদে ২৩ জন নিয়োগ দেবে ফেনী ডায়াবেটিস হাসপাতাল, আবেদন যেভাবে
কোলাজ: দৈনিক ফেনী

ফেনী ডায়াবেটিস হাসপাতালে বিভিন্ন পদে ২৩ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। মেডিকেল কলেজ করার লক্ষ্যে হাসপাতালটি বর্তমানে ২৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে বলে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র স্টাফ নার্স পদে ৫ জন, সহকারী ফিজিওথেরাপিস্ট ১ জন, রিসিপশনিস্ট ২ জন, ক্যাশ সহকারী ১ জন, সহকারী নার্স ২ জন, অ্যাম্বুলেন্স ড্রাইভার ১ জন, অ্যাটেনডেন্ট (রিসেপশন) ১ জন, অ্যাটেনডেন্ট ৩ জন, স্টোর কিপার (ম্যাটেরিয়াল) ১ জন এবং পরিচ্ছন্নতা কর্মী (ম্যাটেরিয়াল) ৬ জন নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা ও অভিজ্ঞতা

সিনিয়র স্টাফ নার্স: সরকারি নার্সিং ইনস্টিটিউট/কলেজ অথবা সরকার অনুমোদিত নার্সিং ইনস্টিটিউট/কলেজ থেকে ডিপ্লোমাধারী হতে হবে এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। ICU, CCU, NICU-তে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।

সহকারী ফিজিওথেরাপিস্ট: ফিজিওথেরাপিতে ডিপ্লোমা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।

রিসিপশনিস্ট: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।

ক্যাশ সহকারী: সংশ্লিষ্ট বিষয়ে এইচএসসি অথবা ন্যূনতম দুই শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা প্রয়োজন। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।

সহকারী নার্স: এইচএসসি (বিজ্ঞান) বিভাগে দ্বিতীয় শ্রেণি উত্তীর্ণ অথবা সমমানের সিজিপিএ এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক স্বীকৃত হাসপাতালে ন্যূনতম ১ বছরের প্রশিক্ষণ থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।

অ্যাম্বুলেন্স ড্রাইভার: এসএসসি পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।

অ্যাটেনডেন্ট (রিসেপশন): এসএসসি পাস, কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।

অ্যাটেনডেন্ট: এসএসসি পাস হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।

স্টোর কিপার (ম্যাটেরিয়াল): এসএসসি/অষ্টম শ্রেণি পাস এবং প্রতি শিফটে মজুরি ৩০০ টাকা। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।

পরিচ্ছন্নতা কর্মী (ম্যাটেরিয়াল): অষ্টম শ্রেণি পাস হতে হবে। প্রতি শিফটে মজুরি ৩০০ টাকা। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।

আবেদন ও শর্তাবলী

১. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং বায়োডাটা আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। খামের ওপর বড় অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে। সকল সনদপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।

২. আগামী ২০/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ‘সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী পরিষদ, ফেনী ডায়াবেটিক সমিতি’-এর বরাবরে আবেদনপত্র পাঠাতে হবে।

৩. সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূলকপি দেখাতে হবে।

৪. বিশেষ ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

৫. কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনো পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দশ পদে ২৩ জন নিয়োগ দেবে ফেনী ডায়াবেটিস হাসপাতাল, আবেদন যেভাবে

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x